২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় হিজবুত তাওহীদ সদস্য আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জিহাদি বই ও লিফলেট বিতরণের সময়  হিজবুত তাওহীদের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 07:10 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার বোনারপাড়া থেকে আটক রিয়াজুল ইসলাম (২১) কুড়িগ্রামের কচাকাটা ইন্দ্রগড় গ্রামের ছোমের আলীর ছেলে।

সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম জানান, রিয়াজুল বোনারপাড়া রেল স্টেশনসহ আশপাশের এলাকায় জিহাদি বই, লিফলেট বিতরণ করছিল। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে আটক করে পুলিশে দেয়।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।