২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ ঘণ্টার যানজট

কুমিল্লার চান্দিনায় ট্রাক ও লরির সংঘর্ষের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 05:33 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শুক্রবার ভোর ৬টার দিকে কুমিল্লার চান্দিনার ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাক ও লরির ওই সংঘর্ষে ট্রাকটি উল্টে যায়। আর লরিটি বিকল হয়ে পড়ে।

এতে ওই সড়কে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাক-লরি সরিয়ে নিলে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।