২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নিখোঁজ প্রহরীর লাশ উদ্ধার

বরিশালে নিখোঁজের দুদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শুক্রবার দুপুরে নগরীর ডেফুলিয়া এলাকার একটি ডোবায় সুমন নাথের (২৫) লাশ পাওয়া যায়।

সুমন বাকেরগঞ্জ উপজেলার গবিন্দপুর গ্রামের জীবন নাথের ছেলে। তিনি ওই এলাকার একটি মাছের ঘেড়ে প্রহরীর কাজ করতেন।

বরিশাল মহানগর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, স্থানীয় সরোয়ার হোসেন বাহার নামে এক ব্যক্তির মাছের ঘেরে প্রহরীর কাজ করতেন সুমন। দুদিন আগে নিখোঁজ হন তিনি।

তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।

লাশ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।