উত্ত্যক্ত: জয়পুরহাটে স্কুলছাত্রীর আত্মহত্যা
জয়পুরহাটের কালাইয়ে বখাটে যুবক উত্ত্যক্ত করায় আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।
বৃহস্পতিবার নিজ ঘরে গলায় রশি দিয়ে শাবানা আকতার (১৫) আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার বাখরা গ্রামের আজগর আলীর মেয়ে শাবানা মোলামগাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
কালাই থানার ওসি রমজান আলী জানান, বগুড়ার পাকুরিয়া গ্রামের বখাটে যুবক কাউসার আলী (১৯) প্রায়ই শাবানাকে উত্ত্যক্ত করত। বুধবার স্কুলে যাবার পথে শাবানাকে সে আবারো উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয়রা ওই বখাটে যুবককে ধরে ভ্রাম্যমাণ আদালতে দিলে তার এক বছর কারাদ- হয়।
তিনি বলেন, “এ ঘটনায় লজ্জা ও অপমানে শাবানা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
