ময়মনসিংহে ইউপি চেয়ারম্যান নিহতের ঘটনায় মামলা
আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম নিহত হওয়ার পাঁচদিন পর মামলা হয়েছে।
বৃহস্পতিবার সেলিমের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে ধোবাউড়া থানায় এ মামলা করেন।
ধোবাউড়া থানার ওসি আব্দুল হক জানান, মামলায় উপজেলার গামারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক খানসহ ৩৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
রোববার বিকালে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন ফুরকান উদ্দিন সেলিম।
ওসি আব্দুল হক বলেন, “পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।”
