খুবিতে ৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৭ ডিসেম্বর থেকে শুরু হবে।
বুধবার ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ ফায়েকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে খুবির জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭, ৮ এবং ৯ ডিসেম্বর এ পরীক্ষা হবে।
সভায় বিভিন্ন স্কুলের ডিন এবং চারুকলা ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।
ভর্তির বিস্তারিত তথ্যাবলী শিগগির খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd/admission) পাওয়া যাবে।
