ব্রাহ্মণবাড়িয়ায় ভূয়া সনদে চিকিৎসা, দম্পতির জেল
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূয়া সনদ নিয়ে চিকিৎসা দেয়ার অভিযোগে এক দম্পতিকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালে কর্মরত ওই দম্পতিকে দ- দেয়া হয়।
এরা হচ্ছেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার চান্দপুর গ্রামের কাউছার আহাম্মেদ (৩৫) ও তার স্ত্রী ইসরাত জাহান (২৭)।
তারা ওই হাসপাতালে প্রায় ৬ মাস ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ওই দম্পতি ভূয়া সনদ দিয়ে চিকিৎসা চালানোর কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে থানায় নিয়মিত একটি মামলা হয়েছে।
গ্রেপ্তারের পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদ- দেন বলে জানান ওসি।
