২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক টন পিরানহা জব্দ

চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট থেকে এক টন পিরানহা মাছ জব্দ করেছে মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব জানিয়েছেন, মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। তবে মাছের মালিককে খুঁজে পাওয়া যায়নি।

জেলা মৎস্য অফিস ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রভাতী দেব জানান, চাষ নিষিদ্ধ পিরানহা মাছগুলো বিক্রির উদ্দেশে ঘাটে নেয়া হয়েছিল। ট্রাক থেকে নামানোর সময় মাছগুলো জব্দ করা হয়।