বগুড়ায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত
বগুড়ার দুপচাঁচিয়ায় বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলার বাজারদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী আকতার (৭) উপজেলার হাটসাজাপুর উত্তরপাড়া হাছেন আলীর মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
দুর্ঘটনার পর এলাকাবাসী বাসটি আটক করে এবং সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করার চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দীন আহম্মেদ জানান, নওগাঁ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বাজারদিঘি এলাকায় রাস্তা পার হওয়ার সময় সাথীকে ধাক্কা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সো নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাথকে মৃত ঘোষণা করেন।
