২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্ত মেয়েকে পুলিশে দিলেন মা

বরিশালে মাদকাসক্ত এক মেয়েকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 08:54 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার নগরীর সদর রোড থেকে মেয়েটিকে গ্রেপ্তারের পর সেইফ হোমে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মেয়ের (১৩) বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই মা।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, মেয়েটি নগরীর একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

“বন্ধুদের সঙ্গে পড়ে সে মাদকাসক্ত হয়। এতে বাধা দিলে মেয়েটি তার এক ছেলেবন্ধুকে নিয়ে কয়েকদিন আগে বাবা-মায়ের উপর হামলা চালায়।”

রোববার দুপুরে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে মেয়েটিকে সেইফ হোমে পাঠানো হয়েছে বলে জানান এসআই।