২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার একটি গ্রামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 11:40 AM

Updated : 23 Aug 2022, 06:48 PM

নিহত নাসির শেখ (২৫) উপজেলার নখখালী গ্রামের তাজেদ শেখের ছেলে।

শুক্রবার সকাল ৯টার দিকে ওই গ্রামেরই একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ ইকবাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে খাওয়ার পর ঘর থেকে বের হন নাসির। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি তিনি। সকালে ঘটনাস্থলে তার মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।