২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়া পারাপার বন্ধ

নাব্যতা সঙ্কটে কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার আবার বন্ধ হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 10:10 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার রাত ৯টা থেকে পারাপার বন্ধ হয় বলে জানান বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেরিগুলো অর্ধেক ভার নিয়েও চলাচল করতে না পারায় রাত ৯টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

পারাপার বন্ধ হওয়ায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ কয়েকশ যান আটকে আছে।

এদিকে সকালে আটটি ট্রাক নিয়ে দৌলতদিয়া ঘাটের কাছে চ্যানেলে আটকা পড়া রো রো ফেরি এনায়েতপুরীকে এখনো উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।

উদ্ধার কাজ এখনো চলছে জানিয়ে তিনি বলেন, গত তিন দিন ধরে এ নৌ চ্যানেলে খনন কাজ চলছে।