খুলনায় হত্যা মামলায় একজনের ২০ বছরের জেল
তেরখাদা উপজেলার এক কলেজছাত্রকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ২০ বছরের জেল দিয়েছে খুলনার একটি আদালত।
মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আখতার হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আব্বাস আলী উপজেলার বারাসাত মধ্যপাড়ার মৃত খলিল মোল্লার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ জানান, ২০১১ সালে বারাসাত গ্রামের মধ্যপাড়া এলাকার বাসিন্দা বাহারুজ্জামানের ছেলে কলেজছাত্র খায়রুলকে জবাই করে হত্যা করা হয়।
এ ঘটনায় বাহারুজ্জামান তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিচারক আব্বাস আলীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয় বলে জানান আইনজীবী।
