অধ্যাপক সিতারা পারভীন বৃত্তি পেল ১০ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থী বিএসএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় অধ্যাপক সিতারা পারভীন বৃত্তি পেয়েছে।
তারা হলেন- জাহিদুল ইসলাম সরকার, মেহনাজ হক রকি, নূর-ই মকবুল, জুয়েল মিয়া, শারমিন আহমেদ, ফারজানা রশীদ রুমানা, আসমাউল হুসনা, মামুনুর রশিদ, ডিএম তৌহিদুল আলম ও তানিয়া মুন। তারা সবাই ২০১২ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন
সোমবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে এই কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দীন আহমেদের মেয়ে এবং একই বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মাদ আলীর স্ত্রী।
তার স্মরণে বিভাগ থেকে প্রতি বছর স্নাতক (সম্মান) পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রথম ১০ জনকে এই বৃত্তি দেয়া হয়।
অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে বিভাগের (সংখ্যাতিরিক্ত) শিক্ষক সাখাওয়াত আলী খান, অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মাদ আলী, অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক গীতি আরা নাসরীন, সহযোগী অধ্যাপক মফিজুর রহমান, কাবেরী গায়েন, সহকারী অধ্যাপক সামিয়া রহমানসহ বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
