২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার পৌর জামায়াতের সাধারণ সম্পাদক কবির আহমেদ নিহত হয়েছেন। আহত হন চারজন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলারর আইনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৌলভীবাজার পুলিশ সুপার তোফায়ের আহমেদ জানান, কবির আহমেদ সিএনজিচালিত অটোরিকশায় করে মৌলভীবাজার সদরে যাচ্ছিলেন। পথে আইনপুরে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।