২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাঘমো এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 07:34 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে মারা যায় সাই খান (৮) ও শাহীন আক্তার (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে দুই শিশু পুকুরে গোসল করতে নামে।

পরে তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুরে তাদের লাশ ভাসতে দেখে।