২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানে নিহত শ্রমিকের লাশ দেশে পৌঁছেছে

ওমানে ভবন থেকে পড়ে নিহত এক বাংলাদেশি শ্রমিকের লাশ শনিবার দেশে পৌঁছেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

নিহত শরীফ কামাল হোসেন (২৬) মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার দক্ষিণ ডাসার গ্রামের ওহাব আলীর ছেলে। বুধবার তার মৃত্যু হয়।

দুপুরে ডাসারের শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ মাঠে জানাজা নামাজ শেষে লাশ দাফন করা হয়েছে।

ডাসার থানার ওসি একেএম শাহিন মন্ডল সাংবাদিকদের জানান, বুধবার সকালে ওমানে একটি ভবনে এসি মেরামতের কাজ করার সময় পা পিছলে পড়ে শরীফের মৃত্যু হয়।

সকালে লাশ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারি হয়ে ওঠে।