বাগেরহাট বাস খাদে, নিহত ১
বাগেরহাটের মোল্লাহাটে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচজন।
শনিবার দুপুরে মাদ্রাসাঘাট এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালিকান্ত পাল (৪৮) সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামের প্রয়াত গৌরকান্তি পালের ছেলে।
বাগেরহাটের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান বলেন, রাস্তার পাশে একটি গরুকে পাশ কাটাতে গিয়ে খুলনা থেকে গোপালগঞ্জগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি পাশের খাদে পড়ে গেলে কালিকান্ত আহত হন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।
