২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুর্ঘটনার পর বাসে আগুন

বাগেরহাটে বাসের চাপায় মাইক্রোবাসের চালকের সহকারীর মৃত্যুর পর বাসটি পুড়িয়ে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 01:57 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের কাটাখালী মোড়ে এ দুর্ঘটনার পর সড়কটিতে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো বলে জানায় পুলিশ।

নিহত সোহেল শেখ (১৬) ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের আজিম শেখের ছেলে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, সোহেল রাস্তার পাশে দাঁড়িয়ে মাইক্রোবাসটি পরিষ্কার করছিলেন। এ সময় খুলনাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে যাত্রীদের নামিয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন জানান, দুর্ঘটনার পর ভাংচুর আতঙ্কে ওই সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছিলো।

“পরে প্রশাসনের উদ্যোগে বিক্ষুব্ধ জনতা ও মালিক সমিতির সমঝোতায় বেলা ২টার দিকে আবারো যান চলাচল শুরু হয়।