২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় সাড়ে ২৭ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ২৭ হাজার ৫৫০টি ইয়াবাসহ তিন জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 10:42 AM

Updated : 25 Apr 2022, 07:09 PM

শনিবার ভোররাতে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর সরওয়ার-ই আলম।

গ্রেপ্তার তিনজন হলেন- টেকনাফের লেদা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মুহিবুল্লাহ (২৫), ওই এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে সালা আহমদ (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (২৮)।

মেজর সরওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ বিষয়ে মামলা করে আটক তিন জনকে উখিয়া থানায় দেয়া হয়েছে।