২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন শনিবার

নারায়ণগঞ্জের হরিপুরে শনিবার ৪১২ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 10:09 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

বন্দর উপজেলায় অবস্থিত ওই বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের পর তা জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের হরিপুর বিদ্যুৎ প্রকল্পের পরিচালক নাজমুল আলম একথা জানান।

নাজমুল আলম জানান, বাংলাদেশ সরকার ও জাপানি দাতা সংস্থা জাইকার আর্থিক সহায়তায় তিন হাজার ৯৬৬ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে, যা সম্পূর্ন্ন গ্যাস নির্ভর।

এটি নির্মাণে সরঞ্জামাদি জাপান, জার্মান ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা হয়েছে।

বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার পর আগামী দুই বছর (ওয়ারেন্টি পিরিয়ড) এই বিদ্যুৎ কেন্দ্রে কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মেরামত খরচ বহন করবে। ইতোমধ্যে প্রকৌশলীদের দক্ষিণ কোরিয়া থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে।

২০১১ সালের ২০ মার্চ প্রধানমন্ত্রী এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।