২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 08:37 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

নিহত আবদুর রহিম (২৩)  বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের  আবদুল মালেকের ছেলে। তিনি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফুলকলির বিক্রয় প্রতিনিধি।  

শুক্রবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া হাইওযে পুলিশের এএসআই ফখরুল ইসলাম জানান।

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে তিনি বলেন, পটিয়াগামী একটি কাভার্ড ভ্যান আমজুর হাট এলাকায় সাইকেল আরোহী রহিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।