২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ছাত্রদলের পাঁচটি কমিটি বাতিল

‘নিয়ম না মেনে গঠিত’ কিশোরগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের পাঁচটি কমিটি বাতিল করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 08:36 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্তে নেয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে জেলা ছাত্রদলের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিটিগুলো হল কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ, নিকলী উপজেলা, কটিয়াদী উপজেলা, পৌর ও ডিগ্রি কলেজ শাখা।

ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইসতেয়াক আহমেদ নাসির সাংবাদিকদের জানান, যথাযথ নিয়ম অনুসরণ না করে গঠিত হওয়ায় কমিটিগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।  

এছাড়া এসব কমিটি গঠনের সময় আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগও পাওয়া গেছে।

নতুন কমিটি গঠনের ব্যাপারে কেন্দ্রীয় কমিটি পরে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি জানান।