সিলেটে দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ২০
সিলেট নগরীতে দুই মহল্লাবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে ভাতালিয়া ও নয়াপাড়া মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে আহত সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ। বকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসাইন জানান, দুপুরে শিশুদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে নয়াপাড়ার কয়েকজন ভাতালিয়ার কয়েকটি শিশুকে মারধর করে।
এর জেরে বিকাল ৪টায় ভাতালিয়ার লোকজন নয়াপাড়ায় গিয়ে বাসাবাড়ি ও সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলুর অফিসে হামলার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকরাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
এসআই মনির আরো বলেন, গুলিবর্ষণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
