চট্টগ্রামে বাসচাপায় নারীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বাস চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে নগরীর মুরাদপুর মোড়ে এই দুর্ঘটনায় নিহত হন নাজমা রহমান (৩৫)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. সাইফুল ইসলাম জানান, রাত ১০টার দিকে মুরাদপুর মোড়ে বিআরটিসির দোতলা বাস মামুনুর রশীদের মটরসাইকেলকে চাপা দিলে পেছনে বসা তার স্ত্রী নাজমা ঘটনাস্থলে নিহত হন।
পথচারিরা আহত মামুনকে (৪০) উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।
