সাজা ভোগ শেষে ফিরল তিন বাংলাদেশি
সাজা ভোগের পর তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত।
শনিবার চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত এলাকায় পতাকা বৈঠক শেষে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হাতে তুলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
ফেরত আসার পর তাদের দামুড়হুদা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
দামুড়হুদা থানার ওসি বলেন, তাদেরকে তাদের অবিভাবকদের কাছে ফেরত দেয়া হবে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন কুমিল্লার লাকসামের রহমত উল্লাহর মেয়ে কুলসুম বেগম (১৭), ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের ছেলে কবির হোসেন (১৮) এবং চুয়াডাঙ্গার দামুড়হুদার কুতুবপুর গ্রামের নারগিস খাতুন (১৬)।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির দর্শনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার খোরশেদ আলম বলেন, এই তিনজন প্রায় তিন বছর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সেদেশের পুলিশের হাতে আটক হন।
নদীয়া কারাগারে সাজা ভোগ করছিলেন তারা।
