২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেল কলেজে লাশ উদ্ধার

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ক্যাম্পাস থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শনিবার দুপুরে প্রধান রাস্তার উপর লাশটি (৪৫) পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লোকটিকে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। তবে তার নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল, বলেন ওসি।