২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 07:43 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া ইউনিয়নের ছোহারাফ মণ্ডলের পাড়া থেকে সোলাইমান শেখ (৩৭) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

সোলাইমানের কাছ থেকে আমেরিকার তৈরি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম বোরের একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে বলে জানান দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান এসআই হাবিবুর।