২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

রাজশাহীতে ভারতের ৬৭তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 04:28 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মহানগরীর উপশহরস্থ সহকারী হাই কমিশনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনার কামতা প্রসাদ মুন্সী।

পরে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় সহকারী হাই কমিশনার ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান।

এ সময় হাই কমিশনের পদস্থ কর্মকর্তাসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।