হবিগঞ্জে সংঘর্ষে আহত এসআই এর মৃত্যু
হবিগঞ্জের লাখাই উপজেলায় দুপক্ষের সংঘর্ষের সময় আহত পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
এসআই কাঞ্চন দেব (৪০) বুধবার বেলা ৫টায় ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কাঞ্চন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামের বাসিন্দা।
গত শনিবার তিনি উপজেলার তেঘরিয়া গ্রামের ইংল্যান্ড প্রবাসী নাসির উদ্দিনের সঙ্গে একই গ্রামের লাখাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার বেগমের সমর্থকদের সংঘর্ষের সময় তিনি গুরুতর আহত হন।
লাখাই থানার ওসি নাজিম উদ্দিন চৌধুরী এসআই কাঞ্চন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
