২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হলেন রবি

ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 09:00 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার দিনভর শান্তিপূর্ণ ভোট শেষে রাতে ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান।

তিনি জানান, রবি জাহাজ মার্কায় পেয়েছেন ৪ হাজার ৫১৪ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থক সিরাজুল ইসলাম টেলিফোন মার্কায় পেয়েছেন ৩ হাজার ৪১২ ভোট।

গত ১৬ জুন সদর উপজেলার ১৭নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসকে  ঝিনাইদহ শহরের হামদো এলাকায়  গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।