২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক প্রশিক্ষণে ভারতের আগ্রহ

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের দক্ষতা বাড়াতে তিনটি বিষয়ে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে ভারত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 04:38 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

এই তিনটি বিষয় হচ্ছে- বিজ্ঞান, গণিত ও ইংরেজি।

ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করে শিক্ষক প্রশিক্ষণের এই প্রস্তাব দেন।

প্রস্তাব পেয়ে তা বিবেচনার আশ্বাস শিক্ষামন্ত্রী হাইকমিশনারকে দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

শিক্ষামন্ত্রী শিক্ষাখাতে বর্তমান সরকারের নেয়া উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ পঙ্কজকে জানালে তিনি এ ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় তিন দিনের ‘সাক্ষরতা, শান্তি ও উন্নয়ন’ শীর্ষক সার্ক মন্ত্রীপর্যায়ের সম্মেলনের আমন্ত্রণপত্র নাহিদকে পৌঁছে দিতে সচিবালয়ে যান ভারতীয় হাইকমিশনার।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার প্রথম সচিব (শিক্ষা) মৃণালিনী শ্রীবাস্তবও ছিলেন।

বৈঠকে দ্বি-পক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নাহিদ ও পঙ্কজ। মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথাও স্মরণ করেন শিক্ষামন্ত্রী।

পুরনো খবর:

প্রাথমিকে নারী শিক্ষকদের হতে হবে এইচএসসি পাস