২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষ

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সিলেট নগরীতে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষ হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার দুপুরে নয়াসড়কে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

এ সময় পুলিশ দুই শিবিরকর্মীকে আটক করা হয়। হরতালকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দও করা হয়।

কোতোয়ালি থানার ওসি আহমদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, শিবিরের মিছিল-সমাবেশের খবর পেয়ে পুলিশ নয়াসড়ক পয়েন্টে যায়। সেখানে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত ১১ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে কাজিটুলা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির। মিছিলটি নয়াসড়ক এসে সমাবেশ করার সময় দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

সমাবেশ থেকে নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

সিলেট মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সোহেল আহমদ জানান, সংঘর্ষ চলাকালে তাদের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৯ জন।