২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাংচুর

চাঁদপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাংচুর চালিয়েছে মৃতের স্বজনরা।   

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 12:59 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

শহরের পদ্মা হাসপাতাল লিমিটেডে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ। 

রোগীর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়,  মঙ্গলবার বিকালে শরীয়তপুর জেলার সুখিপুর এলাকার ওসমান গানির স্ত্রী রীনা বেগমকে (৩০) হাসপাতালে আনা হয়। রাত ৯টায় তার অস্ত্রোপচার হয়। ‘প্রচুর রক্তক্ষণে’ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরপরই রীনার স্বজনরা হাসপাতালে ভাংচুর চালায়। এ সময় চিকিৎসক, নার্স স্টাফসহ সবাই ভয়ে পালিয়ে যান।

ওসি বলেন, হাসপাতাল ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

তবে, কাউকে আটক করা হয়নি এবং থানায় কেউ অভিযোগও দায়ের করেনি।