২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের গাড়ি দুর্ঘটনায়, আহত ৭

হরতালের সকালে বন্দরনগরীতে সড়ক দুর্ঘটনায় চার পুলিশ ও তিন আনসার সদস্য আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 12:05 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- খুলশী থানার উপ-পরিদর্শক কাওসার, কনস্টেবল সোহাগ, মধু ও মিল্টন এবং আনসার সদস্য মোকলেস, বাবু ও লাল মিয়া।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার  (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে টহল দেয়ার সময় তাদের পিকআপ ভ্যানের সামনের একটি চাকা ফেটে যায়।

“এ সময় পিকআপটি সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে। এতে টহল দলের সাত সদস্য আহত হন।”

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল রিয়াদ হোসেন জানান, আহত সাতজনই হাসপাতালে চিকিৎসাধীন।

এর মধ্যে মিল্টনের আঘাত গুরুতর বলে জানান তিনি।