২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় বাসচাপায় নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 04:34 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সোমবার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাকুয়া এলাকায় এ দুর্ঘটনায় নিহত শুকুর আলী (৫৭) স্থানীয় জাবেদ আলীর ছেলে।

আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী শামীম পরিবহনের একটি কোচের চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

এ সময় রাস্তার পাশে ঘাস কাটারত শুকুর আলীর উপর কোচটি পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।