২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ টহল

চুয়াডাঙ্গার গহেশপুর সীমান্তে রোববার রাতে বিজিবি ও বিএসএফ যৌথভাবে টহল দিয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 11:09 AM

Updated : 23 Aug 2022, 06:42 PM

রাত সাড়ে ৮টা থেকে তিনঘণ্টা এ টহলের আয়োজন করা হয় বলে বিজিবি জানায়।

বিজিবির জীবননগরের গহেশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার জানান, সীমান্ত এলাকায় চোরাচালানিদের তৎপরতা প্রতিরোধ করার উদ্দেশ্যে মাঝেমধ্যে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ যৌথভাবে টহল দেয়।

৬৩ নম্বর মেইন পিলার থেকে ৬৪ নম্বর মেইন পিলার পর্যন্ত এ যৌথ টহল চলে।

এবার এ টহলে বাংলাদেশের পক্ষে সাত সদস্য টিমের নেতৃত্ব দেন বিজিবির গহেশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) আট সদস্যের টিমের নেতৃত্বে ছিলেন বানপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর জসি সিং।