২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রেনের কাটা পড়লেন একজন

পাবনার চাটমোহরে ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তি মারা গেছেন, আহত হয়েছেন দুজন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 10:12 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

রোববার সন্ধ্যার পর চাটমোহর স্টেশনের কাছেই এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবুল কালাম (৪০) পাবনার সাঁথিয়া উপজেলার জহরজামি গ্রামের রহমত আলীর ছেলে।

আহতরা হলেন- চাটমোহরের মোহেলা গ্রামের মহররম হোসেন ও আক্তার হোসেন।

চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী বলেন, রেল লাইনে দাঁড়ানো অবস্থায় অসতর্কতাবশত খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের নিচে পড়েন তারা।

কালাম ঘটনাস্থলেই মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাশ রেলপুলিশের হেফাজতে রয়েছে বলে চাটমোহর থানা পুলিশ জানিয়েছে।