বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত
গাইবান্ধা সদর উপজেলায় একটি বিয়ে বাড়িতে আলোকসজ্জার বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হয়েছেন একজন।
রোববার সকালে উপজেলার মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ মাকসুদার রশিদ সতু (৪২) গ্রামের মৃত সৈয়দ ওসমান গনির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, বাড়িতে সতুর ভাগ্নে রাতুল বাবুর বিয়ের অনুষ্ঠান চলছিল।
“বরযাত্রী যাওয়ার জন্য সতু সকালে কলপাড়ে স্নান করতে যান। এ সময় তিনি পা পিছলে একটি খুঁটিতে ধরে দাঁড়ানোর চেষ্টা করেন। খুঁটিতে আলোকসজ্জার বিদ্যুতের তারে জড়িয়ে সতুর মৃত্যু হয়।
এসআই বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
