২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোভাড়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৫০

অটোরিকশার ভাড়া আদায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার গোকর্ণ ঘাটে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দুই পুলিশ সদস্যসহ ২০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মুনিরুজ্জামান জানান, প্রথমে অটোর ভাড়া দিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরে ঘাটের কয়েকশ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান পুলিশ সুপার।