২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের ব্যবসায়ীর লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলার একটি গ্রাম থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 09:50 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার যাদুয়ারচর গ্রামের নিজ বাড়ি থেকে ব্যবসায়ী মো. সোহেলের লাশ উদ্ধার করা হয়।

সোহেল গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে। তিনি শিবগঞ্জ পৌর বাজারে তৈরি পোশাকের ব্যবসা করতেন।

শিবচর থানার ওসি মাসুদ উদ্দিন খান জানান, সোহেলের সঙ্গে তার ছোট সৎ ভাই আল-আমিনের বিরোধ ছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

“ঘটনার পর থেকেই আল-আমিন পলাতক আছেন। খুব সম্ভবত আল-আমিন কুপিয়ে হত্যার পর সোহেলের লাশ তোষক ও কাঁথা দিয়ে বেঁধে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।”

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আল-আমিনকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।