দিনে-দুপুরে এডিসি’র বাসায় চুরি
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) বাসভবনে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার নগরীর রাজা বাহাদুর সড়কের এডিসির সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা বাসার প্রধান দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ আড়াই লাখ টাকা, ২৫ ভরি স্বর্নালংকার ও ২৫ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড নিয়ে গেছে বলে জানিয়েছেন এডিসি মো. ওয়াহিদুজ্জামান।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কোন এ সময় এ ঘটনা ঘটে।
সকাল ১০টায় নিজ কর্মস্থল জেলা প্রশাসক কার্যালয়ে যান এডিসি। আর বাসায় ফিরেন বিকেল ৪টায়। এ সময় বাসায় কেউ ছিলেন না।
