বাসচাপায় রেলকর্মী নিহত
চট্টগ্রাম নগরীতে বাসচাপায় নিহত হয়েছেন রেলওয়ের এক সাবেক কর্মচারী। দুর্ঘটনার জন্য দায়ী বাসচালককে আটক করা হয়েছে।
কোতোয়ালি থানাধীন বিআরটিসি মোড় এলাকায় গোল্ডেন ইন হোটেলের সামনে বুধবার বেলা পৌনে ১২টার দিকে দুর্ঘটনায় পড়েন লক্ষ্মীপুর জেলার ফজলুল করিম (৬০)।
কোতোয়ালি থানার এসআই আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত ফজলুল রেলওয়ে পূর্বাঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মচারী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় ৪ নম্বর রুটের একটি সিটি বাস ফজলুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের সহায়তায় চালক নিজাম উদ্দিনসহ (২৫) বাসটি আটক করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
