২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় ডাকাতি চেষ্টার সময় এলাকাবাসীর পিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 10:22 AM

Updated : 25 Apr 2022, 07:05 PM

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে দূর্গাপুর ইউনিয়নের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি জানান, একদল ডাকাত ওই এলাকার মিকি মিস্ত্রির বাড়িতে ডাকাতি করতে গেলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এ সময় এলাকাবাসী ডাকাতদের ঘিরে ফেলে একজনকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই এলাকা থেকে পালানোর সময় স্থানীয় জনতা আরো দুজনকে আটক করে।

ওসি দেলোয়ার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই দুইজনকেও পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।” 

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার কামালপুর গ্রামের নেমায়ত আলীর ছেলে মো. রমজান আলী (২৫), গাজীপুরের কালীগঞ্জ উপজেলার হরিদেবপুরের পলান এলাকার মাসুম (২২) এবং কাপাসিয়া উপজেলার রায়নন্দা গ্রামের লেগুনা চালক বাবুল হোসেন (২৪)।

লাশ তিনটি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।