২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের কদমতলী এলাকায় দেড় ঘণ্টা সড়ক আটকে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 07:27 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর জানান, নগরীর কদমতলী এলাকার ডিটি রোডে ভিক্টোরিয়া গার্মেণ্টসের দুই শতাধিক শ্রমিক মঙ্গলবার বিকাল ৫টার দিকে সড়কে নেমে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তারা গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করলে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। 

গার্মেন্টসের মালিকপক্ষ মঙ্গলবার বেতন দেয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা রাস্তা আটকে রাখে।

পরে ঈফতারের আগে আগে পুলিশ বুঝিয়ে-শুনিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় বলে এস আই জাফর জানান।