২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেলেন ৭ জন

ঈদ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সাত কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের উপস্থিতে তাদের একসঙ্গে মুক্তি দেয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নূর মো. সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতির আদেশক্রমে কারাবিধি অনুসারে লঘু অপরাধে সাজাপ্রাপ্তদের মধ্যে থেকে সাত জনকে মুক্তি দেয়া হয়েছে।”

মুক্তিপ্রাপ্তরা হলেন- শাকের উল্লাহ সাগর (২০), মো. আরিফ (১৭), শহীদুল ইসলাম (২৮), মো. মুছা (৪০), গোলামুর রহমান বাদশা (৩২), আজিজুর রহমান (৩২) ও আবদুল হামিদ (২৯)। 

মুক্তিপ্রাপ্তদের মধ্যে আরিফ, শহীদুল, মুছাকে চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের দায়ে ছয় মাস, আজিজুর রহমানকে যৌতুক মামলায় দুই বছর, আবদুল হামিদকে পারিবারিক আইনে এক বছর,  শাকের উল্লাহকে ৫০৯ ধারায় এক বছর এবং গোলামুর রহমানকে দ্রুত বিচার আইনে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।