বন্দরে ক্রেন থেকে পড়ে শ্রমিক নিহত
চট্টগ্রাম বন্দরে ক্রেন থেকে পড়ে এক শ্রমিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে বন্দরের ১১ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।
নিহত মো. ওয়াহেদ মিয়া (৪৫) লক্ষ্মীপুর সদর উপজেলার কাজীর দিঘীর বাসিন্দা।
আহত মো. হোসেনকে (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার এসআই মো. শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জাহাজে মাল তোলার সময় ক্রেন থেকে পড়ে যান ওয়াহেদ ও হোসেন।
আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহেদকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক বাশার জানান।
