২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি দূতের বাড়িতে প্রধানমন্ত্রীর ইফতার

মেয়ে ও জামাই নিয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতের বাসভবনে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 06:49 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

রমজানের ২৭তম দিনে মঙ্গলবার আবদুল্লাহ আল বুশাইরির পরিবারের সঙ্গে ইফতার করতে যান শেখ হাসিনা। সঙ্গে নিয়ে যান মেয়ে সায়মা হোসেন পুতুল ও তার স্বামী খন্দকার মাসরুর হোসেনকে।

সৌদি দূতের গুলশানের বাড়িতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে ঢুকতে দেখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সাজিদুল হক।

রাত ৮টা ১০ মিনিটে রাষ্ট্রদূতের বাড়ি থেকে বের হন প্রধানমন্ত্রী।