২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাস খাদে পড়ে নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাস খাদে পড়ে একজন নিহত হয়েছে।আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 01:29 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাসটি দারোগাহাট এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি বড় সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে একজন নিহত হয়।

আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।