রাজধানীতে জাল নোটসহ যুবক আটক
রাজধানীর ডেমরা এলাকা থেকে জাল নোট ও টাকা জাল করার সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-১০ এর মেজর মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলাবর ভোরে ডেমরার একটি বাসা থেকে ১৮ লাখ টাকার জাল নোটসহ মো. বাব্বি (২৩) নামের ওই যুবককে আটক করা হয়।
তার কক্ষে নোট জাল করার সরঞ্জাম এবং প্রায় কোটি টাকার জাল নোট তৈরির কাগজপত্র পাওয়া যায় বলে র্যাব কর্মকর্তা জানান।
জাহাঙ্গীর আলম জানান, রাব্বি এর আগেও বিশ হাজার টাকার জাল নোটসহ র্যাবের হাতে আটক হয়েছিলেন।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জাহাঙ্গীর।
